ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে শপিং মল ও গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না

সারা বিশ্বে যখন করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে তেমনি বাংলাদেশে ও তার প্রভাব পড়েছে সরকার এ বিষয়টিকে বিবেচনা করে গত ১৪ এপ্রিল থেকে সারা বাংলাদেশ সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছিল কিন্তু তা বাস্তবায়ন হচ্ছে না । এমন চিত্রটি ধরা পড়েছিল আজ শনিবার( ৮ মে )দুপুরে গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা বিভিন্ন শপিং মল ঘুরে এখানে মানা হচ্ছে না কোন স্বাস্থ্যবিধি ঈদের বাজার জমজমাট। শপিং মলগুলোতে জনতার উপচে পড়া ভিড় ছিল। অনেকের মুখে নেই মাস্ক। স্বাস্থ্যবিধি মেনে শপিং মলের মালিকদের সরকারিভাবে নির্দেশ ছিল তাদের শপিংমল খোলা রাখার জন্য প্রত্যেকটি ক্রেতা-বিক্রতার মাঝে সেনিটাইজার ব্যবহার করে দূরত্ব বজায় রেখে  , তাদের  পণ্য সামগ্রী বিক্রয় করার জন্য ।  এখানে তা মানা হচ্ছে না এতে করে সংক্রমণের হার বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এসব শপিংমলগুলো সরকার ঘোষিত নির্ধারিত সময়ের বাইরে খোলা রাখছে । অন্যদিকে মাওনা চৌরাস্তা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিভিন্ন গণপরিবহনে স্বাস্থ্য বিধি না মেনে যাত্রী উঠানামা করছে  ,যাত্রীদের মুখে অনেকেই মাস্ক নেই, গণপরিবহন থেকে কোন  সেনিটাইজার ব্যবহার না করেই আসনে বসাচ্ছেন যাত্রীদের তারপর আসন থেকে আসন দূরত্ব বজায় না রেখে যাত্রী বসাচ্ছেন আসনে । এছাড়াও এখানে ঘন্টার পর ঘন্টা যানজট লেগেই আছে । এ ব্যাপারে জনসাধারণকে উপজেলা প্রশাসন সচেতনতা করার পরেও জনতা কোন স্বাস্থ্যবিধি মানছেন না।

ads
ads
ads

Our Facebook Page

↑